প্রকাশিত: ৩০/১২/২০১৭ ৮:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪৬ এএম

ভূমিকম্পে মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কেঁপে উঠেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৩ মিনিটে সাগাইং প্রদেশের রাজধানী মনিওয়া জেলায় ভূমিকম্পটি অনুভূত হয়।

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ভূপৃষ্ঠের ৭৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। এর কেন্দ্রস্থল ছিল মান্ডাল থেকে ১৮৫.৬ কিলোমিটার পশ্চিম এবং মনিওয়া থেকে ৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer