প্রকাশিত: ২০/০৯/২০১৭ ৩:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৬ পিএম

বান্দরবন প্রতিনিধি::
সারা দেশের সাথে তাল মিলিয়ে বান্দরবানের লামায় শুরু হয়েছে “ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম ২০১৭।” ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ হালনাগাদকরণ কার্যক্রম চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০টি আলাদা বুথের মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান ও ইউপি মেম্বারদের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করছে লামা উপজেলা নির্বাচন অফিস।

জানা গেছে, লামায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কিছু মিয়ানমারের বৌদ্ধ রাখাইনরা পরিচয় পাল্টিয়ে ও তথ্য গোপন করে ভোটার হচ্ছে। একই ভাবে অনেক রোহিঙ্গা মুসলিমও এ সুযোগ কাজে লাগাচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের ভোটার করে অনেক নেতারা তাদের ভোট বাড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) লামার সরই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণ কার্যক্রম পরিচালিত হয়। ইউনিয়নের ৬নং ওয়ার্ড কম্পোনিয়া রিটর পাড়ার রিথোয়াই মার্মাকে ভুয়া বাবা সাজিয়ে “রাজসেনা (ভান্তে)” নামে একজন মিয়ানমারের নাগরিক ভোটার হওয়ার জন্য কাগজপত্র উপস্থাপন করেন।

স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ণ চাকমা কে অবহিত করলে তিনি রাজসেনা এর সকল কাগজপত্র জব্দ করেন।

স্থানীয়রা জানায়, কম্পোনিয়ার রিথোয়াই মার্মার ৩ ছেলে অথচ রাজসেনা সহ হয় ৪ ছেলে।

উপজেলা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ণ চাকমা বলেন, তথ্য পাওয়ার সাথে সাথে তার কাগজপত্র জব্দ করা হয়েছে। তাকে খুঁজে পেলেই আইনের আওতায় আনা হবে। আমরা তাকে খুজঁছি। বিষয়গুলো গুরুত্বের সাথে নেয়া হয়েছে।

নাম প্রকাশ না করা সত্ত্বে স্থানীয় একজন উপজাতি নেতা বলেন, মিয়ানমারের অনেক রাখাইন বৌদ্ধরা আগেই ভোটার হয়েছে। অনেকে এখনও হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদের চেনার একটি উপায় হচ্ছে তারা নামের শেষে মার্মা বা রাখাইন বিশেষণটি লিখে না। তাদের দেখতে মার্মাদের মত হওয়ায়, তারা এই সুযোগটি গ্রহণ করছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...