প্রকাশিত: ২৪/০১/২০১৯ ১২:০১ পিএম

ঢাকা: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য বঙ্গোপসাগরের ভাসান চরে বাংলাদেশ সরকারের নির্মিত ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নোয়াখালীর দক্ষিণের চরটিতে হি লি যাচ্ছেন বলে জাতিসংঘের জেনেভা কার্যালয় থেকে জানানো হয়েছে।

গত ১৯ জানুয়ারি ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের বিশেষ দূত লি। এর আগে ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ড সফর করছেন তিনি। থাইল্যান্ড থেকেই বাংলাদেশ সফরে আসেন লি।

এ সফরকালে জাতিসংঘের বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। বাংলাদেশ সফরের শেষ দিন আগামীকাল শুক্রবার (২৫ জানুয়ারি) রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ইয়াং হি লি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের এই বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও নেপিদো কর্তৃপক্ষ তাকে সেখানে প্রবেশে অনুমতি দিচ্ছে না ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...