ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১০/২০২৪ ৭:৩৫ পিএম

২৫তম ধাপে নতুন করে আরও ৫০৬জন রোহিঙ্গা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে নৌবাহিনীর দুটি জাহাজযোগে চট্টগ্রাম থেকে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছান।

এর আগে, গতকাল সোমবার সকালে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে আনা হয়। পরে রাতে ২০টির অধিক বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তারা।

এ তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর। তিনি জানান, ৫০৬ জন নতুন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। পাশাপাশি আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৫ জনসহ মোট ৯০১ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে। এটি একটি চলমান প্রক্রিয়া। সর্বশেষ গত ১ মার্চ ২৪তম ধাপে ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer