প্রকাশিত: ০৪/০৩/২০২২ ৭:৪০ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের কর্মমুখী কার্যক্রম পরিদর্শন করেছেন পর্যবেক্ষণে আসা ১০ দেশের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (৩ মার্চ) ভাসানচরে পৌঁছানোর পর রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে পরিদর্শন করেছেন ১০ দেশের রাষ্ট্রদূত।

এসময় তারা রোহিঙ্গাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর দেওয়া উপহার স্বরূপ জীবন নির্বাহ সামগ্রী পেয়ে স্বাবলম্বী হওয়া রোহিঙ্গাদের খোঁজ খবর নেন। রাষ্ট্রদূতেরা রোহিঙ্গাদের জন্য তৈরি গার্মেন্টস, লেদার কারখানা, বিভিন্ন হস্তশিল্প, শিশু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ভাসানচরে আসা ১০ দেশের রাষ্ট্রদূত ভাসানচর ঘুরে দেখেন। তারা কর্মমুখী প্রকল্প ও শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেছেন। তারা রোহিঙ্গাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র উপহার হিসেবে গ্রহণ করেন। এরপর বিকেলে হেলিকপ্টারে করে চট্টগ্রামের উদ্দেশ্যে ভাসানচর ত্যাগ করেন।’

এর আগে, বেলা ১১টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ভাসানচরে পৌঁছান কানাডার হাইকমিশনার লিলি নিকলস, ইউরোপীয় ইউনিয়নের অ‌্যাম্বাসাডর এন্ড হেড অফ ডেলিগেশন চার্লস হোয়াইটলি, জার্মানির রাষ্ট্রদূত এচিহ্ন খৃস্টার, ইউএসএ এর চার্জ ডিলেগেট অ‌্যাফেয়ার্স হেলেন লাফেন্ড, কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং ক্যাং, ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ভেনিগা, নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিভার, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বর্গ ভন লিন্ডি, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিন এস্ট্রার্স পিটারসন ও ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা ভাসানচরে পৌঁছান।

একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়।

এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ২২ হাজার ৬০৪ জন রোহিঙ্গা।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...