প্রকাশিত: ১২/১১/২০২০ ২:৫৯ পিএম

ডেস্ক রিপোর্ট
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নির্মিত ভাসানচরের অবকাঠামো পরিদর্শন করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুমতি চেয়েছে বিশ্বের আন্তর্জাতিক পাঁচটি মানবাধিকার সংস্থা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আসিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আসিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য তৈরি করা ভাসানচরের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও সার্বিক পরিস্থিতি সরেজমিন ঘুরে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে যৌথভাবে চিঠি দিয়েছে বিশ্বের পাঁচটি মানবাধিকার সংস্থা। তারা এ জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।

যৌথ চিঠিতে চিঠিতে সই করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিফ্যুজিস ইন্টারন্যাশনাল, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ফর্টিফাই রাইটস ও আসিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইটসের প্রতিনিধিরা।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer