প্রকাশিত: ২৭/০৩/২০১৯ ১০:৩৫ পিএম

নিউজ ডেস্ক:
আগামী ১৫ এপ্রিলের মধ্যে ভাসানচরে এক লাখ রোহিঙ্গা পাঠানোর সরকারি সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়নের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমিন। তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের কবে পাঠানো যাবে জানি না।’ আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম এপ্রিলে পাঠাবো। কিন্তু এখন তারা (জাতিসংঘসহ অন্যান্য সংস্থা) শর্ত দিলে সমস্যা তৈরি হবে এবং আমরা কবে পাঠাবো জানি না।’

তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর জন্য প্রস্তুত আছি। সেখানে প্রয়োজনীয় বাড়িঘর তৈরি করা আছে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বলছে সেখানে গেলে তাদের অসুবিধা হবে। যদি সবাই মনে করেন অসুবিধা হবে তবে আমরা রোহিঙ্গাদের পাঠাবো না। সবাই যদি বলেন স্বেচ্ছায় যান তবে আমরা ঘরবাড়ি তৈরি করে রেখেছি।’

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদনটির বিষয়ে কানাডা সরকারের অবস্থান জানতে বাংলাদেশ সরকারের আবেদনের ওপর কানাডার আদালতে শুনানির বিষয়ে তিনি বলেন, ‘এটি আমাদের অনেক দিনের প্রচেষ্টা এবং এটি চলমান প্রক্রিয়া।’

লন্ডনে অবস্থানরত ও দেশের আদালতে একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব অপরাধীকে ফেরত আনার চেষ্টা করছি।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer