ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১০/২০২৪ ৭:৩৬ এএম , আপডেট: ২৯/১০/২০২৪ ৭:৫৪ এএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফোর বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে।

সোমবার রাতের যেকোন সময় এসব রোহিঙ্গারা বাস যোগে উখিয়া থেকে রওয়ানা হবেন বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা।
তিনি জানান, উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহি রোহিঙ্গা আসছে। এদের সংখ্যা ৫ থেকে ৬ শত হতে পারে। রাতেই উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা যাবেন এসব রোহিঙ্গা। ওখান থেকে যাবেন ভাসানচরে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, এটা ২৪ তম ভাসানচরে রোহিঙ্গাদের যাত্রা। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩ তম যাত্রায় ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছেন। এর আগে ২২ দফায় গেছেন ৩২ হাজার রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেন

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer