ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ২:০২ পিএম

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তার অনেক স্থানে গাড়ি ডুবে রয়েছে। এর মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কাতে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

আরব-আমিরত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশি কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে— তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা এবং মদিনাতে মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে। এ ছাড়া জিঝান এবং আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে। অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer