প্রকাশিত: ২৩/০১/২০১৯ ৬:০৫ পিএম

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনায় দেশ দ্রুত দিকে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সাল পর্যন্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা ও চিলাহাটি হয়ে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের হলদিবাড়ি এবং কক্সবাজার থেকে মিয়ানমার ও চীন পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে।

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান এবং জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রেলওয়ে পশ্চিম জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

যাত্রীসেবার মান বৃদ্ধি এবং রেলকে আরও আধুনিক মানের করতে হাইস্পিড ট্রেন চালু করার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।

তিনি বলেন, উন্নত দেশ গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, তা বাস্তবায়ন করতে হবে। সবাইকে সত্যিকার দেশপ্রেমিক হয়ে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় রেলওয়ে পশ্চিম জোনের (লালমনিরহাট ডিভিশন) জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মেদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায় লে. কর্নেল মহিউস সুন্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম, পঞ্চগড় পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নূরুল ইসলাম সুজন পঞ্চগড় সার্কিট হাউস এ মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন এবং পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২৯ শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও সংস্কৃতি ট্রাস্টের প্রায় ৮ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন। বিকেলে তিনি পঞ্চগড় শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সমকাল

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...