প্রকাশিত: ১০/০৩/২০২১ ৮:৫৮ এএম , আপডেট: ১০/০৩/২০২১ ৮:৫৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক ::
ভারতে বসবাসরত প্রায় ১৭০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে এবং জোর করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ভারতে বসবাসকারী প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীর বিরুদ্ধে ধরপাকড়ের অংশ হিসেবে জম্মুতে গত এক সপ্তাহ ধরে ব্যাপক আটক অভিযান শুরু হয়।

এদিকে, আটক এসব শরণার্থীদের অনেকের হাতে জাতিসংঘের শরণার্থী সংস্থার দেওয়া পরিচয়পত্র দেখা গেছে।

গত শনিবার অভিযান চলাকালে উপযুক্ত পরিচয়পত্র নেই, এই অভিযোগে জম্মুর পাশের ক্যাম্প থেকে প্রায় কয়েকশত রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশুদের আটক করে পুলিশ। ওই এলাকায় প্রায় ৫ হাজার রোহিঙ্গার বসবাস।

আটকৃত সেসব রোহিঙ্গা শরণার্থীদের বাসে করে হীরানগরের বন্দী শিবিরে নেওয়া হয়েছে এবং মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...