উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১২/২০২২ ৯:৩৮ এএম

ভারতে প্রথমবারের মতো যুদ্ধবিমানের চালক হিসেবে নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জা নামের এক মুসলিম নারী পাইলট। ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা তিনি। তাঁর বাবা শাহীদ আলী কাজ করেন স্থানীয় টেলিভিশন মেরামতকারী হিসেবে। ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় (এনডিএ) উত্তীর্ণ হয়েছেন সানিয়া।

ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি দেশটির উত্তর প্রদেশ রাজ্যের তিনিই প্রথম ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট হতে যাচ্ছেন। সানিয়া হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। আগামী ২৭ সেপ্টেম্বর তিনি পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন।

সানিয়ার বাবা শাহীদ আলী বলেন, ‘সানিয়া ভারতের প্রথম ফাইটার প্লেন চালক অবনী চতুর্বেদীকে আদর্শ মনে করে। শুরু থেকেই সে তাঁর মতো হতে চাইত। ভারতে দ্বিতীয় কোনো নারী হিসেবে সানিয়া ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছে। এনডিএ পরীক্ষায় ১৪৯তম হয়েছে সানিয়া।’

সানিয়া উচ্চমাধ্যমিকে উত্তর প্রদেশ বোর্ডে ১২তম হন। এরপর তিনি সেঞ্চুরিয়ন ডিফেন্স একাডেমিতে এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...