প্রকাশিত: ০৭/০৩/২০২১ ৯:২০ এএম

সীমান্ত পেরিয়ে ভারতের কাছে গিয়ে আশ্রয় চাওয়া পুলিশ সদস্যদের ফেরত চেয়েছে মিয়ানমার।

সম্প্রতি ওইসব পুলিশ ও তাদের পরিবারের বেশ কিছু সদস্য ভারতে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

মিয়ানমার কর্তৃপক্ষ ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ বজায় রাখতে তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

অং সান সু চি সহ অসংখ্য রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে গত পহেলা ফেব্রুয়ারি ক্ষমতায় বসে মিয়ানমারের সেনাবাহিনী।

তখন থেকে দেশটিকে চলা সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে এখন পর্যন্ত প্রায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের ওপর কঠোর হয়েছে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা।

ভারতের মিজোরামের চম্পাই জেলা পুলিশের ডেপুটি কমিশনার মারিয়া সিটি জুলাই জানান, মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে, আট পুলিশ সদস্য তার অঞ্চলে ঢুকে আশ্রয় চেয়েছে। মিয়ানমার তাদের ফেরত চেয়ে চিঠি দিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের অপেক্ষায় আছেন বলে জানান তিনি।

রয়টার্স জানিয়েছে, সম্প্রতি পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ অন্তত ৩০ জন ভারতে প্রবেশ করে আশ্রয় প্রার্থনা করেছে।

পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এতে ৫০ বছরেরও বেশি সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ হয়ে পড়েছে।

সামরিক অভ্যুত্থানের পর থেকেই সেনাবিরোধী গণতন্ত্রপন্থিরা রাজপথে নেমে বিক্ষোভ করছেন। প্রথম দিকে সংযম দেখালেও কয়েকদিন ধরে বিক্ষোভ দমনে সহিংসতার পথ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer