প্রকাশিত: ০৬/০৫/২০২১ ৯:৩৭ পিএম

গত মাস থেকে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ সুনামি আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ভারতের সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ। জরুরি চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটরসহ বিভিন্ন ত্রাণ পৌঁছাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাজ্য গত সপ্তাহের শুরুতে বিমানভর্তি ভেন্টিলেটর, ওষুধ ও অক্সিজেন সরঞ্জাম পাঠায়। রবিবার পর্যন্ত ২৫টি ফ্লাইটে ৩০০ টন সরঞ্জাম শুধু দিল্লিতেই পৌঁছেছে।

কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যাদের এখনি সহযোগিতা প্রয়োজন তাদের কাছে সেগুলো পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতালগুলো থেকে সহায়তার আহ্বান জানানো অব্যাহত থাকলেও বেশ কয়েক দিন ধরে বিমানবন্দরের হ্যাঙ্গারে পড়েছিল কার্গোগুলো। ভারতে পৌঁছার এক সপ্তাহের বেশি পার হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত সেগুলোর বিতরণ শুরু হয়নি। রাজ্যের কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তবে মঙ্গলবার ভারত সরকার এক বিবৃতিতে বিলম্ব হওয়ার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দিয়েছে। তারা দাবি করেছে, এসব ত্রাণ বিতরণের জন্য পদ্ধতিগত মেকানিজম প্রচলন করেছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দ্রুত সরঞ্জামগুলো বিতরণের জন্য তারা দিনরাত্র কাজ করা হচ্ছে।

কিন্তু বিভিন্ন হাসপাতাল ও রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত কোনও সরবরাহ পায়নি।

কেরালার স্বাস্থ্য সচিব ড. রাজন খোবরাগাড়ে জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা কোনও ত্রাণ গ্রহণ করেননি। রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমদানি করা অক্সিজেন দ্রুত সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।
কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তা দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কীভাবে এসব সরঞ্জাম পাওয়া যাবে তা নিয়ে তেমন কোনও যোগাযোগ করেনি।
ভারতের বেসরকারি হাসপাতালগুলো সবচেয়ে বড় সংগঠন হেলথকেয়ার ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ড. হার্শ মহাজন বলেন, এগুলো বিতরণ করা হয়েছে বলে কোনও তথ্য পাইনি। মনে হচ্ছে কেউ কিছু জানে না। দুই তিন জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। এখনও কিছুই স্পষ্ট না। সূত্র: বিবিসি

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer