প্রকাশিত: ২৯/০১/২০২১ ৯:২৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
গত বছর ভারতে গিয়ে বাংলাদেশের তাবলিগ জামাতের ১১০ জন সদস্য ভারত সরকারের কালো তালিকাভুক্ত এবং দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। আটক হওয়া এই সদস্যদের মুক্তি চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপে এ আহ্বান জানানো হয়।

এটি ছিল বাংলাদেশ-ভারত দ্বিতীয় কনস্যুলার সংলাপ। সংলাপে ভিসা সহজীকরণ এবং অপরাধ-সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার দিল্লি পৌঁছেছেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক এবং বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (কনস্যুলার, পাসপোর্ট, ভিসা ও বৈদেশিক সম্পর্ক)।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে এখনও আটক বাংলাদেশের তাবলিগ জামাত সদস্যদের মুক্তি চাওয়া হয়। এ ছাড়া বাংলাদেশিদের ভিসা সহজীকরণ ও ভারতে ওভার স্টে করার জন্য জরিমানা শিথিলের আহ্বান জানানো হয়। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা যেন সহজেই নিবন্ধন করতে পারেন, সে অনুরোধও জানানো হয়।

এদিকে, ভারত সফরে যাওয়ার আগে বুধবার সাংবাদিকদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আগে থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়টি নির্ধারিত হয়ে আছে। তার এবারের দিল্লি সফরে মোদির সফরসূচি চূড়ান্ত করার বিষয় নিয়েই আলোচনা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পররাষ্ট্র সচিব আরও জানান, সফরকালে তিনি দিল্লিতে বাংলাদেশ-ভারত এফওসি বৈঠকেও অংশ নেবেন। ওই বৈঠকে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। এ ছাড়া দুই ঘনিষ্ঠ বন্ধু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হবে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer