প্রকাশিত: ০৭/০৫/২০২১ ৮:৪৮ এএম

নেপালের করোনা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে। বাড়ছে সংক্রমণ-মৃত্যু।

এমনকি দেশটির পরিস্থিতি ভারতের মতো হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এরমধ্যে দেশটিতে হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে, সংক্রমণের ঊর্ধ্বগতি ভয়ের মূল কারণ।

এমন পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী অন্য দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, নেপালে প্রতিদিন ১ লাখে ২০ জন করে করোনা আক্রান্ত হচ্ছেন।

ভারতেও সংক্রমণের হার দু সপ্তাহ আগে এমন ছিল।
সরকারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) জানায়, গত সপ্তাহান্তে যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়েছে তার ৪৪ শতাংশই পজিটিভ এসেছে।

নেপালের রেডক্রসের চেয়ারপারসন ড. নেত্রা প্রসাদ তিমসিনা এক বিবৃতিতে বলেন, যদি যথাযথ পদক্ষেপ নেওয়া না হয় তবে ভারতের পরিস্থিতি এখন যেমন ভয়াবহ নেপালের পরিস্থিতিও তেমন হতে পারে।

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. সামির আধিকারী বলেন, পরস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে। ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যে চলে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

এক মাস আগেও নেপালে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০০। এখন তা ৮ হাজার ৬০০ পেরিয়েছে। পরিস্থিতি এমন হওয়ার জন্য অনেকেই ভারতের সঙ্গে দেশটির অবাধ, খোলা সীমান্ত থাকাকে দায়ী করেছেন।

এ পর্যন্ত করোনা ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৯ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৪৯০ জন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer