প্রকাশিত: ২৩/১০/২০২০ ৯:১৯ পিএম , আপডেট: ২৩/১০/২০২০ ৯:২১ পিএম

ভারতের বাতাস ‘নোংরা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পবিার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রে প্রার্থী জো বাইডেনের সঙ্গে বিতর্কের চূড়ান্ত পর্বে তিনি এ মন্তব্য করেছেন।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে ট্রাম্প বলেন,‘চীনকে দেখুন। রাশিয়াকে দেখুন। দেখুন ভারতকে। বাতাস কী নোংরা! আমি প্যারিস চুক্তি থেকে সরে এসেছিলাম কারণ কয়েক হাজার কোটি ডলার বাঁচানোর দরকার ছিল। এছাড়া আমাদের সঙ্গে ভালো আচরণ করা হয়নি।

তিনি বলেন, ‘আমি প্যারিস চুক্তি রক্ষার জন্য লাখ লাখ চাকরি, হাজার হাজার সংস্থাকে কুরবানি করতে পারব না। এটা খুবই অন্যায় হবে।’

প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে এই নিয়ে দুইবার ভারতের সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে বাইডেনের সঙ্গে প্রথম দফার বিতর্কে ভারতের করোনা পরিসংখ্যান প্রসঙ্গে তিনি বলেছিলেন,‘যখন সংখ্যা নিয়ে কথা বলছেন, তখন আপনাকে জানাই, আপনি জানেন না চীনে কত মানুষ মারা গিয়েছে, রাশিয়ায় কত মানুষ মারা গিয়েছে। আপনি জানেন না, ভারতে কত জন মারা গিয়েছে। এরা কেউই একদম সঠিক তথ্যটা দেয় না।’

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer