প্রকাশিত: ১৯/০১/২০২২ ১০:১৭ এএম

ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা নাগাদ মুম্বাইয়ের অদূরে নৌসেনার ডকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, নৌসেনার আইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরের কোনো কমপার্টম্যান্টে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজের অন্য সেনারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিস্ফোরণে জাহাজটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মুম্বাইয়ে নৌসেনা বন্দরে আইএনএস রণবীরে বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয়েছে। তবে এতে জাহাজের ভেতরে কোনো বড় ক্ষতি হয়নি।’

২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলদারির কাজে বহাল ছিল আইএনএস রণবীর। যুদ্ধজাহাজটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি। ১৯৮৬ সালের ২১ এপ্রিল এটি নৌবাহিনীতে প্রথম কমিশন্ডন লাভ করে। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল শিগগিরই।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...