উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ৯:২৬ পিএম

পাকিস্তান ভারতীয় সাইবার আক্রমণ প্রতিহত করেছে বলে দাবি করেছেন দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজা ফাতিমা খাজা। বুধবার (৭ মে) সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ফাতিমা বলেন, ‘পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) এবং কারিগরি শাখাসহ সমস্ত প্রাসঙ্গিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে সক্রিয় আছে এবং সাম্প্রতিক ভারতীয় সাইবার আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে।

ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে একটি সংবাদ চ্যানেলের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জোর দিয়ে বলেন যে, ‘ভারতের কোনো সাইবার আক্রমণ সফল হতে দেয়া হয়নি এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রচেষ্টা প্রতিরোধে পাকিস্তান সতর্ক রয়েছে।’

ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, ‘অন্ধকারের আড়ালে বেসামরিক নাগরিকদের উপর ভারতের আক্রমণ একটি কাপুরুষোচিত কাজ।’

তিনি দাবি করেন, ‘ভারতের এই ধরনের কাপুরুষোচিত হামলা চালানোর ইতিহাস রয়েছে, কিন্তু আমাদের বাহিনী সর্বদা উপযুক্ত পদ্ধতিতে জবাব দিয়েছে।’

তিনি আরও দাবি করেন, পাকিস্তান দৃঢ়ভাবে ভারতের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে এবং যেকোনো ধরণের শত্রুতার বিরুদ্ধে তার সার্বভৌমত্ব রক্ষা অব্যাহত রাখবে।

বুধবার ভোরে পাকিস্তানের নয়টি স্থানে সামরিক হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...