প্রকাশিত: ২৪/০২/২০১৯ ৭:২২ এএম

দুই শিশু সন্তানকে ঘুমে রেখেই পরকীয়ার টানে ভাগিনার হাত ধরে পালিয়ে গেছে মীরসরাইয়ের এক প্রবাসীর স্ত্রী। নিখোঁজ হবার ৪ দিন পর গত শুক্রবার গৃহবধূর পিতা মাহফুজুর রহমান জোরারগঞ্জ থানায় একটি জিডি করেছেন। এদিকে দুই শিশু এখন কাঁদছে শুধু মায়ের জন্য। বাবা প্রবাস থেকে ফিরে শিশুদের দিকে তাকিয়েও নির্বাক। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের আক্তারুজ্জামান ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে। ভাগিনা ইব্রাহিম পেশায় মাইক্রোচালক। তার বাড়ি মেহেদি নগর গ্রামে। গত ১৮ই ফেব্রুয়ারি রাতের আঁধারে ইব্রাহিম (২৪) তার মামা দুবাই প্রবাসী মতিউর রহমানের স্ত্রী রাহেলা আক্তার (২৬) কে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ ২ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়।

রাহেলা আক্তারের ৪ বছরের একটি ছেলে এবং ১৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। রাহেলা আক্তার উপজেলার ৯ নং ইউনিয়নের মঠবাড়িয়া (মিঠাছরা বাজারের পশ্চিমে) গ্রামের হাবিব উল্লাহ ভূঞা বাড়ির মাহফুজুর রহমানের মেয়ে। জোরারগঞ্জ থানার এসআই মুক্তার হোসেন জানান রাহেলার স্বামী দেশে আসছে জেনে স্বামী পৌঁছার পূর্বের রাতেই এই ঘটনা ঘটে। স্বামী মতিউর রহমান প্রবাস থেকে দেশে ফিরলে তার শ্বশুরকে বাদী করেই জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এসআই মুক্তার আরো জানায় দীর্ঘদিন ধরে মামার বাড়িতে যাওয়া আসার মাধ্যমে তাদের শারীরিক সম্পর্ক সৃষ্টির কারণেই এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর মন্তব্য।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...