প্রকাশিত: ১৯/১১/২০২০ ৮:৫৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ে ৭জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বারিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোররাতের দিকে নওগাঁ থেকে ধান নিয়ে ফেরার পথে সোনামসজিদের বারিকবাজার এলাকায় ভটভটি উল্টে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ঘনকুয়াশা ও সড়কে থাকা খানাখন্দের কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer