প্রকাশিত: ০৯/০২/২০১৮ ৯:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৯ এএম

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, শিক্ষা জীবনের একটি বড় অংশ। প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।শুধু বড় ডিগ্রি অর্জন করলেই বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হওয়ার জন্য প্রকৃত শিক্ষা অর্জন করতে হয়। এজন্য শিশুদের সৃজনশীল কাজে যুক্ত করতে হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে নীলফামারীর স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন-২০২১ আয়োজিত শিশুদের লেখা ছড়া ও কবিতা প্রতিযোগিতা ২০১৭ বিজয়ী ক্ষুদে কবিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে সংস্কৃতিমন্ত্রী বলেন, ওরা যত বই পড়বে ততো ভাবনাগুলো পরিপূর্ণ হবে, ওদের ভাবনার জায়গাটা অনেক বড়। ওদের ভাবনার জায়গাটা ওদেকেই ছেড়ে দিতে হবে। ওরা গল্পের বই পড়ুক, কবিতা লিখুক, গানবাজনা করুক, খেলাধুলায় অংশগ্রহণ করুক। এতে করে তাদের মধ্যে মনুষ্যত্ব জাগবে, বড় মাপের মানুষ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদ মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসাস হাবিব প্রমুখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer