প্রকাশিত: ২৩/০১/২০১৮ ১২:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশের পতাকার ডিজাইনে পায়ের পাপস বানিয়ে সমালোচনার মুখে পড়েছে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। ব্যাংকক এয়ারপোর্টে এমন ঘটনা ঘটেছে। চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান দেশ ও জাতির সম্মানকে উজ্জ্বল করেছে বিদেশের মাটিতে! ব্যাংকক এয়ারপোর্ট ঘটনাস্থল। সেখানে বিমান এয়ারলাইন্সের পাপস ছাড়া অন্য কোনো দেশের পাপসের প্রয়োজন হয়নি। এর দায়ভার কার? সুহৃদরা কি একটু আওয়াজ দেবেন। কারা এগুলো পারিয়ে চলাচল করেন ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’।

শাহনেওয়াজ কাকলী আরটিভি অনলাইনকে বলেন, ‘আমি বিমান বাংলাদেশের যাত্রী ছিলাম না বলে আনন্দিত, এই জন্য যে ওই পাপসে দাঁড়িয়ে আমাকে ইমিগ্রেশন করতে হত। কিন্তু প্রশ্ন, আমি কি সেখানে দাঁড়াতাম? নিশ্চয় না বরং আমি বিমান বাংলাদেশের যাত্রী ছিলাম না বলে দুঃখিত ছিলাম।’
তিনি আরো বলেন, ‘যদি যাত্রী হতাম তাহলে নিজ হাতে সেই পাপসটা তুলে ফেলার অধিকার রাখতাম। শুধু লজ্জা আর অপমান মাথায় নিয়ে দেশে ফিরে আসতে হলো।’
এর আগে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রীর একটি অনুষ্ঠানে জাতীয় পতাকার আদলে কেক বানানো হয়।
পরে শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ হন এবং কেক না কেটে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চাটুকার কর্মকর্তাদের নিয়ে সমালোচনার ঝড় উঠে।

এবার সমালোচনার মুখে পড়েছে বিমান এয়ারলাইন্স। নির্মাতা শাহনেওয়াজ কাকলীর পোস্টের নিচে অভিনেতা প্রাণ রায় আরেকটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় বাংলাদেশের পতাকার উপর দাঁড়িয়ে কথা বলছেন একজন। এছাড়াও অনেকেই নানা রকম মন্তব্য করছেন।
পোস্টের নিচে কমেন্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা লিখেন, ‘বলদের দল সব।’

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...
Single Page Footer