প্রকাশিত: ২৮/০৯/২০১৭ ৩:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৭ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী থেকে বোমাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সে মিয়ানমার রাখাইনের মংডু থানার ঢেকিবনিয়া গ্রামের জিয়াবুল হকের পুত্র শফিকুল ইসলাম (২৫)।
জানা যায়, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে হোয়াইক্যং কেরুনতলীতে নতুন করে গড়া উঠা রোহিঙ্গা বস্তি থেকে হেঁটে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল মিয়ার নেতৃত্বে টহলদল একটি বোমাসহ রোহিঙ্গা যুবক শফিকুলকে আটক করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল মিয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer