ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৮/২০২৪ ৯:০৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক আদনান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) রাতে নগরীর বাকলিয়া ডিসি রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নগরীর পাঁচলাইশ থানায় করা হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার এসআই ইমাম হোসেন জানান, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে। তিনি ঘটনায় জড়িত। এ জন্য তাকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer