প্রকাশিত: ০১/০৫/২০১৯ ৬:৫০ এএম

নিউজ ডেস্ক::
ভারতে যাওয়ার চেষ্টার সময় বেনাপোল ইমিগ্রেশনে মিয়ানমারের তিন রোহিঙ্গা নাগরিক ও দুই পাচারকারীসহ পাসপোর্ট জালিয়াতির অভিযোগে সাত জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পৃথক পৃথক অভিযোগে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, (পাচারকারী) মুন্সিগঞ্জের পূর্বা সিয়ালদি মেম্বারবাড়ি গ্রামের হাদের আলীর ছেলে রফিকুল ইসলাম(৪৫) ও ঢাকার কদমতলী ধনিয়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে জামান খান(৫০)। ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট করার অপরাধে আটক রোহিঙ্গারা হলেন- জামান খানের ছেলে কায়েম খান(১৯), রফিকুল ইসলামের ছেলে সারোয়ার ইসলাম(১৩) ও মেয়ে মরিজান বেগম(১৯)।

এছাড়া পাসপোর্ট জালিয়াতির অভিযোগে আটকরা হচ্ছেন- নোয়াখালীর সোনায়মুরী উপজেলার বারাইনগর গ্রামের বেলাল হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত(২৪) ও একই এলাকার সোলায়মানের ছেলে মামুনুর রশিদ(২১)।

পুলিশ জানায়, আটক দুই পাচারকারী ঐ তিন রোহিঙ্গা নাগরিককে তাদের ছেলে-মেয়ে সাজিয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল ইমিগ্রেশনে নিয়ে আসেন। পরে তাদের পাসপোর্টের কাজ সম্পূর্ণ করার জন্য বই ইমিগ্রেশনে জমা দেন।

তাদের আচারণ সন্দেহজনক হওয়ায় পুলিশের জিজ্ঞাসাবাদে ধরা পড়েন তারা। এ সময় তারা তথ্য গোপন করে অবৈধভাবে পাসপোর্ট তৈরির কথা স্বীকার করেন। তারা ভাল কাজের প্রলোভন দেখিয়ে তিন রোহিঙ্গাকে পাচার করার চেষ্টা করছিলেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও পাচার আইনে পৃথক মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।’

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...