প্রকাশিত: ১০/০১/২০১৮ ৮:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৫ এএম

ঈদগাঁও::
দেশে এই প্রথম বাংলাদেশ বেতার সংবাদদাতা সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বেতারে কর্মরত ২১জনকে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। এ কমিটিতে কেন্দ্রীয় কার্যকরী সদস্যপদে নির্বাচিত হয়েছেন কক্সবাজার বেতারের সংবাদদাতা মো. রেজাউল করিম। ঢাকাস্থ জাতীয় বেতার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ বেতার সংবাদদাতা সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় বার্তা সংস্থা, ব বাংলাদেশ বেতার সংবাদদাতা সমিতির আহবায়ক বিল্লার হোসেন সাগর স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা গেছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বাংলাদেশ বেতারের উপ-মহা পরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. নাছির উদ্দীন আহমেদ ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। গঠিত কমিটিতে বাংলাদেশ বেতারের সদর দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যিক সংবাদদাতা বিল্লাল হোসেন সাগরকে আহবায়ক এবং দেশের ৮টি বিভাগীয় শহরে বেতারে কর্মরত ৮জন সংবাদদাতাকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়। কক্সবাজার থেকে এ কমিটিতে একমাত্র সদস্যপদ লাভ করা সাংবাদিক মো. রেজাউল করিম ২০০০ সাল থেকে সাংবাদিকতায় কর্মরত রয়েছেন। তিনি কক্সবাজার বেতারের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি সংবাদদাতার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক আমার সময়, আঞ্চলিক পত্রিকা দৈনিক আজাদী, কক্সবাজারের দৈনিক ইনানী পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করে আসছেন। তিনি কক্সবাজার এবং ঈদগাঁওর বিভিন্ন সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer