ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০২/২০২৬ ৯:১২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি শিগগিরই নতুন সরকার গঠন করতে যাচ্ছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকার গঠনকে ঘিরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে জনমনে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রপতি সর্বোচ্চ বেতন পান। তার মাসিক মূল বেতন ১ লাখ ২০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া বাবদ ১ লাখ টাকা পাওয়ার বিধান রয়েছে, তবে সরকারি বাসভবনে থাকলে এ ভাতা প্রযোজ্য হয় না। এছাড়া তিনি দৈনিক ৩ হাজার টাকা ভাতা, ২৫ লাখ টাকার বিমান ভ্রমণ বিমা সুবিধা এবং স্বেচ্ছাধীন তহবিল পান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অধিকাংশ সরকারি ব্যয় রাষ্ট্র বহন করে।

জাতীয় সংসদের স্পিকার মাসিক ১ লাখ ১২ হাজার টাকা এবং প্রধান বিচারপতি ১ লাখ ১০ হাজার টাকা বেতন পান। একজন পূর্ণ মন্ত্রী মাসিক ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রী ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রী ৮৬ হাজার ৫০০ টাকা বেতন পান। একই পরিমাণ বেতন পান ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধীদলীয় নেতা।

একজন সংসদ সদস্য মাসিক ৫৫ হাজার টাকা মূল বেতন পান। এর পাশাপাশি আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিলসহ বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। সংসদ সদস্যরা বিমা সুবিধার আওতায় থাকেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি গাড়ি সুবিধা পান এবং জ্বালানি বাবদ প্রতিদিন ১৮ লিটার তেলের সমপরিমাণ অর্থ পেয়ে থাকেন। দেশের অভ্যন্তরে সফরের সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী দৈনিক ২ হাজার টাকা এবং উপমন্ত্রী দেড় হাজার টাকা ভাতা পান। এছাড়া প্রশাসনিক সহায়তার জন্য একান্ত সচিব, ব্যক্তিগত সহকারী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সুবিধাও দেওয়া হয়।

নতুন সরকার গঠনের প্রাক্কালে এসব বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও আলোচনা বেড়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer