প্রকাশিত: ২৯/১১/২০১৭ ২:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২১ এএম

নিউজ ডেস্ক::
ভারতের সোনারপুরে গাছের সঙ্গে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ঘরের বাইরে রাস্তায় ফেলে রাখা হয়েছিল এক বৃদ্ধাকে। একে তো ঠা-া, তার ওপর মশার কামড়। চলার ক্ষমতা প্রায় নেই। চিৎকার করে সাহায্য চাওয়ার ক্ষমতাও হারিয়েছেন ৯০ বছর বয়সের ওই বৃদ্ধা।
গত সোমবার বিকেলে খবর পেয়ে রাজপুর-সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পল্লবকান্তি দাস গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, সোনারপুরের কোদালিয়ার চলপাড়ার বাসিন্দা মীনা দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কয়েকদিন ধরে মীনার ছেলে খোকন এবং বৌমা রীতা তাঁকে ঘর থেেক বের করে দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন।
মীনা দাসের কয়েকজন প্রতিবেশী জানান, প্রতিদিন সকালে মীনাকে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখা হতো। পরে সন্ধ্যায় ঘরে ঢুকিয়ে নেওয়া হতো ওই বৃদ্ধাকে।

এ বিষয়ে জানতে চাইলে ওই বৃদ্ধার ছেলের স্ত্রী রীতা জানান, হাত-পা না বেঁধে রাখলে শাশুড়ি প্রায়ই অন্য কোথাও চলে যেতেন। সেই বিড়ম্বনা থেকে বাঁচতেই শাশুড়িকে বেঁধে রাখা হয়েছিল!

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...