প্রকাশিত: ১২/০২/২০১৯ ৬:৪৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::
দেশের সাধারণ আটটি শিক্ষা বোর্ডের বুধবারের (১৩ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টায় এ পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার আট শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বুধবার এসএসসি’র ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এ পরীক্ষা পেছানোর কথা জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

এর আগে বিশ্ব ইজতেমার কারণে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের তিনটি পরীক্ষা পিছিয়ে দেয় শিক্ষা বোর্ডগুলো। আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নিতে রোববার শিক্ষা বোর্ডগুলো থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এদিকে মুদ্রণ ত্রুটির কারণে যশোর শিক্ষা বোর্ডের আজ মঙ্গলবারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ পরীক্ষাটি কবে হবে তা পরে জানাবে শিক্ষা বোর্ড।

জানা গেছে, যশোর বোর্ডে দুইশ’র মতো অনিয়মিত ক্যারিয়ার শিক্ষার পরীক্ষার্থী রয়েছে। এ বোর্ডের মঙ্গলবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে ১ লাখ ৫৩ হাজারের মতো পরীক্ষার্থীর।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার প্রথম পাতায় ১২টি প্রশ্ন সংশ্লিষ্ট বিষয়ের আর শেষ পাতায় ১৩টি প্রশ্ন ক্যারিয়ার শিক্ষাবিষয়ের ছাপানো হয়। বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।

আজ সারাদেশে এসএসসি, দাখিল ও কারিগরিতে ২০ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। আজ ১০ বোর্ডে অনুপস্থিত ছিল ৮ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer