প্রকাশিত: ০২/০৯/২০১৬ ৭:৫৫ এএম

এম.এরশাদুর রহমান

বিয়ে মানে হানি মুনে

বউকে নিয়ে ঘুরা ।

জাফলং হিমছড়ি

আদিনাথের চূড়া ।

বিয়ে মানে চুপি চুপি

কবুল আছি বলা ।

এক জনের জন্যেই

সারাজনম চলা ।

বিয়ে মানে বকা শুনার

প্রথম চুক্তি পত্র ।

যেন এক উৎসব

কবুল বলার মন্ত্র ।

বিয়েমানে বেনারসি

কান্না কান্না ভাব ।

অজানা এক নদীতে

প্রেমময় ঝাপ ।

বিয়ে মানে তুমি আমি

তৃতীয় কেউ নয় ।

বাসর রাতের স্বপ্ন কথা

খুবই কবিতাময় ।

বিয়েমানে ভালোবাসার

ছোট নীড় তৈরী ।

এক জনের হয়ে যাওয়া

অন্যরা সব বৈরী ।

কবির পরিচয়

এম,এরশাদুর রহমান

সভাপতি

নাফ মোহনা সাহিত্য নিলয়

টেকনাফ,কক্সবাজার

পাঠকের মতামত

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...
Single Page Footer