প্রকাশিত: ০৯/১১/২০১৭ ১১:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৪ এএম

ডেস্ক রিপোর্ট ::
ডাকাতের গুলিতে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় পৃথক ঘটনায় এই তিনজন নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন – চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের মো. সাজ্জাদ মৃধা (৩০), তার চাচত ভাই সেন্টু মৃধা (২৮) ও সদরপুর উপজেলার মুনশির চরের মালেক খাঁ (৩৫)।

চরভদ্রাসন থানার ওসি রামপ্রসাদ ভক্ত জানান, মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে তার মেয়ের বিয়ে উপলক্ষে গয়নাসহ মালপত্র কেনা হয়েছিল। ডাকাতরা দরজা ভেঙে টাকা ও মালপত্র নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ধাওয়া করে।

তিনি আরো জানান, ডাকাতরা পদ্মায় স্পিড বোটে করে পালিয়ে যাওয়ার সময় গুলি করলে দুইজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্বপন ও আলামিনকে প্রথমে ওই হাসপাতালে ভর্তি করা হলেও পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি রামপ্রসাদ।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...