প্রকাশিত: ২৮/০৪/২০১৮ ৭:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৩ এএম

রাজধানীর দক্ষিণখানে বিয়ে করে বাসায় ফেরার পথে বৃহস্পতিবার রাতে নববধূ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দক্ষিণখানের প্রেমবাগান এলাকার হাজী মার্কেটের পাশে নববধূর বাড়িতে বিয়ে শেষে তাকে বহনকারী মাইক্রোবাসটি কিছু দূর গেলে গতিরোধ করেন ৪-৫ জন মোটরসাইকেল আরোহী।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা প্রথমে লাঠি দিয়ে মাইক্রোবাসের কাঁচ ভাঙার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তারা ইট দিয়ে গাড়ির গ্লাস ভেঙে জানালা দিয়ে হাত ঢুকিয়ে গেট খুলে নববধূকে মোটরসাইকেলে তুলে নিয়ে চলে যান। এসময় নববধূ বাধা দেয়ার কোনো চেষ্টা করেননি।এই ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি কেউ। তবু স্থানীয়ভাবে জানতে পেরে নিজেরাই অনুসন্ধান শুরু করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার নববধূর মতের বিরুদ্ধে তাকে বিয়ে দেয়া হয় বলে আমরা জানতে পেরেছি। তার সন্ধান এখনও পাওয়া যায়নি। ঘটনাটি প্রেমঘটিত বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া নববধূকে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দেয়ার কোনো ধরনের চেষ্টা করেননি।তিনি বলেন, নববধূর প্রেমিক তার বন্ধুদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer