প্রকাশিত: ৩০/১১/২০১৭ ৯:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১৬ এএম

নিউজ ডেস্ক::
জমজমাট কমিউনিটি সেন্টারে তখন খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। বিয়ে সম্পন্ন করার আনুষ্ঠানিকতা বাকি।এসময় বিয়ের আসরে উপস্থিন হন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায় বর। কেন না কনের বয়স কম। ঘটনাটি ঘটেছে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে।
ফেনীর লালপোলের হাজী বশির উল্লাহ কমপ্লেক্স এর আল মক্কা কমিনিউটি সেন্টারে একটি বাল্যবিয়ে হচ্ছে-এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে হাজির হন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় কনের পিতা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান একটি জন্মসনদ আছে তার কাছে। জন্মসনদ ইস্যুর তারিখ ১৫-০৩-২০১৫ আর সনদে স্বাক্ষরের তারিখ ১২-০৯-১৭। সন্দেহ হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিমকে ফোন করেন তিনি।

চেয়ারম্যান হাজির হওয়ার পর মেয়ের বাবা স্বীকার করেন তিনি কম্পিউটারে তথ্য জাল করেছেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের সচিবের স্বাক্ষর জাল। মেয়ের প্রকৃত বয়স ১৬ বছর ছয় মাস। জন্ম সনদে দেখানো হয়েছে ১৮ বছর ছয় মাস। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৪ ধারায় বিবাহ বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। চেয়ারম্যানের নিকট একটি মুচলেকা সম্পাদনের নির্দেশনা প্রদান করেন। এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বর মো: আলমগীর (৩০) ও কাজী।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, রূপকল্প ২০২১ বাস্তবায়নে বাল্য বিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের। এ ব্যাপারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে জেলা প্রশাসন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ান আনসারের সদস্যরা।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...