প্রকাশিত: ৩০/০৭/২০১৯ ৯:১৭ এএম

বনে-জঙ্গলে ঘুরে দুঃসাহসিক অভিযান করে বেড়ান ব্রিটিশ নাগরিক বিয়ার গ্রিলস। দুঃসাহসিক ও দুধর্ষ কাজকর্মের জন্য বিশ্বজুড়ে তাঁর খ্যাতি। আর এক জন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনেও অ্যাডভেঞ্চারের উপাদান নেহাত কম নেই। বিশ্বের এমন দুই ব্যক্তিই এবার একসঙ্গে। বলা ভাল, দুজনে মিলে মোকাবিলা করবেন প্রাকৃতিক প্রতিকূলতার। সৌজন্যে জনপ্রিয় টিভি শো, ম্যান ভার্সেস ওয়াইল্ড। ওই শোয়ে এবার বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যেতে চলেছে নরেন্দ্র মোদীকে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শো করেছেন বিয়ার গ্রিলস।

ডিসকভারির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাডভেঞ্চার প্রিয় বেয়ার গ্রিলসের সঙ্গে নরেন্দ্র মোদির ওই পর্বের শুটিং হয়েছে ভারতের জিম করবেট জাতীয় উদ্যানে। বন্য জীবন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যাবে বেয়ারকে। তাদের আলোচনায় উঠে আসবে পরিবেশগত পরিবর্তনের বিষয়গুলিও।

টুইটারে ভিডিও শেয়ার করে ওই শোয়ের উপস্থাপক বেয়ার গ্রিলস লিখেছেন, ১৮০টি দেশের মানুষ দেখতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অজানা দিক। তারা দেখতে পাবেন কিভাবে তিনি ভারতের বিভিন্ন জঙ্গলে ঘুরে পাখি সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা গড়ে তুলছেন।

এই শোতে প্রধানমন্ত্রী মোদি এবং বিয়ার গ্রিলসকে একটি ভেলা তৈরি করে একটি নদী পার হতে দেখা ডাবে।

প্রোমোতে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদি এবং বেয়ার গ্রিলস একটি ভেলাতে করে নদী পার হচ্ছেন।

বিশেষ এই পর্বটি নিয়ে বেয়ার গ্রিলস বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করা আমার পক্ষে সৌভাগ্যের বিষয়। আমি এই বিশ্বনেতার সঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি। জঙ্গল আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের একে-অপরকে প্রয়োজন এবং একসঙ্গে থাকলেই আমরা আরও শক্তিশালী হতে পারি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটাতে পেরে খুবই আনন্দিত।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer