পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ...


বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রামুর মেয়ে মোকাররমা আফরিন। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মালা পাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মৌলভী মোহাম্মদ হোছাইন ও গৃহিনী নুর নাহার বেগমের মেয়ে। মোকাররমা আফরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
উল্লেখ্য একমাস আগে মোকাররমা আফরিনের বড় ভাই শহীদ উল্লাহ ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে বিসিএস নন ক্যাডার থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। একই পরিবার থেকে দুই ভাই-বোনের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন তাঁদের পরিবার-পরিজন ও এলাকাবাসী।
পাঠকের মতামত