উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০২/২০২৬ ১০:৩৩ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও বিশ্ব শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সৈকতের কলাতলী পয়েন্টে এই পদযাত্রার উদ্বোধন করা হয়। পদযাত্রায় বৌদ্ধ ভিক্ষুসহ ৪০ জন মানুষ অংশ নেন।

সৈকতের কলাতলী থেকে সুগন্ধা ও লাবনী হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় এই পদযাত্রা। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথের, চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতি পরিষদের সমন্বয়ক চারুউত্তম বড়ুয়া।

উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথের বলেন, ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দিতে এই পদযাত্রার আয়োজন করে চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতি পরিষদ। শনিবার চট্টগ্রাম শহর, সোমবার কুমিল্লা এবং সবশেষ মঙ্গলবার রাজধানী ঢাকার মেরুল বাড্ডা-কুড়িল বিশ্বারোড়- বনানী-গুলশান-হাতিরঝিল-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হবে এই পদযাত্রা।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer