প্রকাশিত: ১৯/০৬/২০১৮ ৫:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৫ এএম

ডেস্ক রিপোর্ট::
যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বজুড়ে প্রায় ছয় কোটি ৮৫ লাখ মানুষ নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (১৯ জুন) জাতিসংঘ বলে, মিয়ানমার ও সিরিয়ার মতো জায়গা থেকে লক্ষণীয়ভাবে মানুষ বাস্তুহারা হয়েছেন।

ধারা মতে, ২০১৭ সালের শেষ নাগাদ এ সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৩০ লাখ বেশি।

জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক দশক আগে বিশ্বজুড়ে বাস্তুহারার সংখ্যা ছিল প্রায় চার কোটি ২৭ লাখ। যা থেকে এখন প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এতে বলা হয়, বিশ্বজুড়ে বাস্তুহারার বর্তমান এ সংখ্যা থাইল্যান্ডের পুরো জনসংখ্যার সমতুল্য এবং বিশ্বব্যাপী প্রতিটি রাষ্ট্র থেকে গড়ে ১১০ জনের মতো।

জাতিসংঘের হাইকমিশনার (শরণার্থী) ফিলিপো গ্রান্দি বলেন, ‘আমরা চরমমুহূর্তে আছি, বিশ্বব্যাপী যেখানে সফলতা আসছে, সেখানে জোর করে বাস্তুহারার ব্যাপারটি শৃঙ্খলায় আনতে হবে। এ জন্য অনেক নজর দেওয়া প্রয়োজন, যাতে দেশ ও সম্প্রদায়ের মধ্যে এই রকম আচরণ আর না করা হয়।

জেনেভায় জাতিসংঘের এ রিপোর্টটি প্রকাশের আগে তিনি বলেন, এ পর্যন্ত যারা বাস্তুহারা হয়েছেন, তার মধ্যে শুধুমাত্র ১০টি দেশেরই ৭০ শতাংশ মানুষ।

ফিলিপো গ্রান্দি বলেন, যদি ওই ১০টি দেশ বা তাদের মধ্যে উল্লেখযোগ্যগুলোর অরাজকতার সমাধান করা যায়, তাহলে প্রতিবছরই বৃদ্ধির পরিবর্তে লক্ষণীয়ভাবে বাস্তুহারা মানুষের সংখ্যা হ্রাস পাবে। আর আমরা সেটা করতে পারি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer