প্রকাশিত: ২৭/০৪/২০২০ ৮:১৫ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ৪ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে ২ লাখ ৪ হাজার ৪৩৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৫০ হাজার ৮২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৪৩ হাজার ৪৫৩ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ৬৪ হাজার ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৩৭৫ জনের। সুস্থ হয়েছেন এক লাখ ১৮ হাজার ৩৩৬ জন।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। এছাড়া ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে এ দেশটি। সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৫ হাজার ৩৫১ জন।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ৯০২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮২৭ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer