প্রকাশিত: ২৫/০২/২০১৯ ৮:০১ এএম , আপডেট: ২৫/০২/২০১৯ ৮:০৪ এএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিনতাই চেষ্টাকারীর কাছে ছিল ‘খেলনা পিস্তল’। সেই পিস্তল দিয়েই ভয় দেখিয়ে মাহাদী নামে ওই যুবক জিম্মি নাটকের চেষ্টা করেছিল। কমান্ডো অভিযানে নিহত হওয়ার পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষা করে সেটি খেলনা পিস্তল বলে জানা যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবুর রহমান রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএমপি কমিশনার বলেন, ‘মাহাদীর কাছ থেকে পাওয়া পিস্তলটি একটি খেলনা পিস্তল। আমরা তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বিমান ছিনতাইকারী মাহাদী কমান্ডো অভিযানে নিহত হয়। বিমানে থাকা যাত্রীরা অভিযানের আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...