প্রকাশিত: ২৭/১২/২০১৭ ৯:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের মহেশখালীতে বিমানবাহীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের সাথে সাথে বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর দুই বিমানে থাকা চারজনকেই উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি বিমান বিধ্বস্ত হয় পৌরসভার পুটি বিলাহ পাল পাড়ায়। অপরটি বিধ্বস্ত হয় ছোট মহেশখালী ইউনিয়নের কম্বনিয়া গ্রামে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন।

আইএসপিআরের পরিচালক রাশিদুল হাসান বলেন, দুই বিমানে থাকা চারজনকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

বিমানবাহিনীর বরাত দিয়ে কক্সবাজারের এএসপি (ডিএসবি) শহীদুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি দুই জায়গা পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর একটি বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...