প্রকাশিত: ২২/০৩/২০১৮ ৫:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৮ এএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে আসতে বর্তমানে বাংলাদেশ বিমানে ভ্রমণ করা যাবে ১৫শ’ টাকায়। আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ অফারটি।
বাংলাদেশ বিমান সূত্র জানায়, সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রীষ্মকালীন শিডিউল চালু করতে যাচ্ছে। এ শিডিউলে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে (যাওয়া-আসা) ১৫০০ টাকায় যাতায়াত করা যাবে। আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ অফারটি। শিডিউল শুরু হচ্ছে আগামী ২৫ মার্চ থেকে। তিনটি শিডিউলে এ বিমান ছাড়বে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, সোমবার ও শনিবার ৩টি ফ্লাইট ছাড়বে। ফিরতি ফ্লাইট হবে সপ্তাহে দুইটি; সোমবার ও শনিবারে।
চার বছর আগে কেনা অত্যাধুনিক প্রযুক্তির বিমানে এ রুটের যাত্রীদের বহন করা হবে। বিমানটি ৭৪ জন ধারণক্ষমতা সম্পন্ন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer