প্রকাশিত: ২৪/১১/২০১৮ ১০:০১ এএম

সিনেমার চরিত্রে নয়। বাস্তব জীবনে সম্পাদকের দায়িত্ব নিতে যাচ্ছেন খ্যাতিমান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বড়দিনকে সামনে রেখে বিবিসি রেডিওর অতিথি সম্পাদক হিসেবে কাজ করবেন জাতিসংঘের এই শরণার্থীবিষয়ক বিশেষ দূত। বিবিসি রেডিও ফোর-এর ‘টুডে’ অনুষ্ঠানটির জন্য কাজ করবেন তিনি।

যুদ্ধক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা এবং বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আমন্ত্রণ জানাবেন কয়েকজন শরণার্থী আর যুদ্ধফেরত মানুষকে। জোলির এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে অনুষ্ঠানটির জন্য বিবিসি রেডিওর কর্মীদের সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। সাম্প্রতিক সংকটগুলো নিয়ে আলোচনার জন্য বিবিসির গ্রহণযোগ্য ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগানোর এই সুযোগ দেওয়ার জন্য বিবিসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জোলি।আগামী ২৮ ডিসেম্বর বিবিসির অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেলিনা জোলি। বিশেষ দিনগুলোতে অতিথি সম্পাদক হিসেবে বিভিন্ন অঙ্গনের তারকা ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানায় বিবিসির রেডিও ফোর। এ বছর এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিবিসি রেডিও ফোর। এ বছর অতিথি সম্পাদক হিসেবে আরও থাকবেন ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ।

আগেও বিবিসির অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থী দিবস উপলক্ষে বিবিসি রেডিওর ‘উইমেন্স আওয়ার’ অনুষ্ঠানের বিশেষ এক আয়োজনে অতিথি সম্পাদক হয়েছিলেন তিনি। বিবিসি

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer