প্রকাশিত: ০৫/০৩/২০২০ ৯:৩৭ এএম

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না। ভিডিও করে বন্ধু ও ভক্তদের সতর্ক করলেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে তিনি তুলে ধরেন বিবাহিত পুরুষের সঙ্গে জড়িয়ে পড়লে কতটা ক্ষতি হতে পারে।
ক্রিকেট তারকা ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে ছিলেন নীনা গুপ্তা। তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথাও বলেছেন তিনি। সোমবার এই প্রসঙ্গ টেনেই একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছেন, দয়া করে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না।

পুরো ভিডিওতে তিনি বলেছেন বিবাহিত পুরুষের প্রেমে পড়লে কী কী সমস্যা হতে পারে। নীনার কথায়, আপনি হয়তো বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন এবং বলবেন, কেন আপনারা আলাদা হচ্ছেন না। তিনি তার স্ত্রীর সঙ্গেও আলাদা হবেন না। আপনি প্রেমে পড়ে যাবেন। সময় কাটাতে শুরু করবেন। একসঙ্গে বেড়াতে যাবেন। রাত কাটাবেন। তারপরে একদিন আপনি তাকে ডিভোর্স করে আপনাকে বিয়ে করতে বলবেন। তখন তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন।

নীনা আরো বলেন, তিনি এক সময়ে ভেবেছিলেন ভিভিয়ান রিচার্ডসের স্ত্রীকে ফোন করে বলে দেবেন পুরো বিষয়টা। আর তাই নীনা বলছেন, আমি নিজে ভুক্তোভোগী। তাই আপনাদের বলব, দয়া করে বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না। তাদের সঙ্গে সম্পর্কে জড়াবেন না।

ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস ও নীনার সন্তান মাসাবা গুপ্তা এই মুহূর্তে জনপ্রিয় ফ্যাশন তারকা। একসঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন দুজনে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক পরিণতি পায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি শুভ মঙ্গল জাদা সাবধান ছবিতে অভিনয় করেছেন নীনা। এছাড়াও কপিল দেবের বায়োপিক ৮৩-তে দেখা যাবে তাকে।

পাঠকের মতামত

Single Page Footer