প্রকাশিত: ০৫/০৩/২০১৮ ১:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৮ এএম

উখিয়া নিউজ রিপোর্ট::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো. নুরুল ইসলাম (২৪) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, বিক্রির উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা মজুদ করেছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। কুতুপালং এলাকায় গিয়ে মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ইয়াবা, ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

সবার সম্মুখে নুরুল ইসলাম স্বীকার করেছে একটি সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ও গাঁজা মিয়ানমার থেকে এনে কুতুপালং রিফিউজি ক্যাম্প ও এর পার্শ্ববর্তী এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে তারা। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...