প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৮:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৪ এএম

উখিয়া নিউজ ডটকম::

র‌্যাব-৭, কক্সবাজারের টেকনাফ ক্যাম্পের সদস্যরা জেলার টেকনাফে অভিযান চালিয়ে ৩৯ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রবিবার (৪ ফেব্রুয়ারী) রাত ১৩.৪৫ ঘটিকার সময় র‌্যাব সদস্যরা জেলার টেকনাফ থানাধীন ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। আটককৃত মোঃ ইব্রাহিম টেকনাফ থানার দীলপাড়া এলাকার -মোঃ সৈয়দ হোসেনের পুত্র বলে জানা গেছে।

র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান(পিপিএম) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার (৪ ফেব্রুয়ারী) রাত ১৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য জেলার টেকনাফ থানাধীন ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩৯ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

উদ্ধারকৃত মাদক সহ ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র‌্যাব সূত্রে প্রকাশ।

উল্লেখ্য,র‌্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে অদ্য ৩০ জানুয়ারি ২০১৮ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ৩১৯ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৪৮ টি ম্যাগাজিন এবং ৩,৪৭৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৭৪ লক্ষ ৮১ হাজার ১২ পিস ইয়াবা ট্যাবলেট এর পাশাপাশি ৩১ হাজার ৪৭ বোতল ফেন্সিডিল, ২,৬৫২ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০৫ লক্ষ ১২ হাজার ১৭৫ লিটার দেশীয় তৈরী মদ, ৭১৮ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer