
উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে যাত্রীবাহী একটি সিএনজি থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় সিএনজি চালক মোঃ রাসেল উদ্দীন (২০) কে আটক করা হয়। তিনি উখিয়া থানাধীন উত্তর বড় বিল (পাগলির বিল) গ্রামের বশির আহমদের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশিকালে নারকোটিক্স ডগের সহায়তায় সিটের নিচে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।
আটক চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Single Page Footer


পাঠকের মতামত