প্রকাশিত: ১৬/০৬/২০১৮ ৮:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫০ এএম

উখিয়া নিউজ ডটকম::

রমজানেও দেশে বিনাবিচারে মানুষ হত্যা করা হয়েছে। অথচ প্রতিটি মানুষেরই আইন অনুযায়ী বিচার পাওয়ার অধিকার রয়েছে। দেশে বিনাবিচারে হত্যাকাণ্ড আর বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের ওপর জুলুম-নির্যাতনে ঈদের আনন্দ আজ মলিন হয়েছে গেছে। বললেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।আজ(শনিবার) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সবস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এইচএম এরশাদ। এসময় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, বিনা বিচারে মানুষ হত্যা বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। তাদেরও আইনি সহায়তা পাবার অধিকার রয়েছে।সাবেক এই রাষ্ট্রপতি বলেন, রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতন এবং ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।এ সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, ‘রোহিঙ্গাদের ওপর মিয়ানমার এবং ফিলিস্তিনের ওপর ইসরায়েলের গণহত্যা সভ্য সমাজে মেনে নেয়া যায় না।রওশন এরশাদ বলেন, মুসলিম বিশ্বের ওপর চলমান নির্যাতনে বিশ্বব্যাপী ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে। রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। মুসলিম ভাইদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলাসহ আরও অনেকে।এর আগে আজ সকাল ৮টায় হুসেইন মুহম্মদ এরশাদ বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের নামাজ আদায় করেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer