প্রকাশিত: ০৯/০৩/২০২০ ২:৩৬ পিএম

বিদেশী অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করায় করোনা আক্রান্তের খবর প্রকাশ করেছে সরকার, এমন মন্তব্য করেছন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আক্রান্ত হলেও সরকার এতোদিন তা গোপন করেছিল।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর “প্রগতি ও সত্যের সন্ধানে’ ও ‘ মূল্যবোধ অবক্ষয়ের খন্ডচিত্র” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, কেবল অবক্ষয়ের কারনে বিচার বিভাগ একই ধরনের মামলায় অন্যদের জামিন দিলেও খালেদা জিয়াকে দিচ্ছেননা। সবার জন্য সমান অধিকার এখন আর নেই।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, মেজরের বাঁশির ফুঁতেই সমস্ত জাতি এক হয়ে জেগে উঠেছিল। সবার অবদান স্বীকার করতে হবে, কাউকে অপমান করার মধ্য দিয়ে গর্বের কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। সুত্র,যমুনা টিভি

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...