প্রকাশিত: ০৪/১১/২০১৮ ১১:৪৬ পিএম , আপডেট: ০৪/১১/২০১৮ ১১:৫৫ পিএম

রফিকুল ইসলাম রাইসুল

খুঁজেছি!বহুকাল খুঁজেছি,
খুঁজেছি!অসমাপ্ত বহু ম্লান স্মৃতি,
খুঁজেছি আমি!রুগ্ন দেহের উত্তপ্ত ছায়া।
খুঁজেছি!গা’য়ের সবুজ ক্ষ্যাতের তরুতরু হাতছানি।

খুঁজেছি!জীবনানন্দের সুফলা দৃশ্যপটের ফুটে ওঠা মায়া।
খুঁজেছি!রবীন্দ্রনাথের শেষের কবিতার অমিতের বেশে লাবণ্যের উৎকর্ষিত জীবনখানী।
খুঁজেছি!আমি খুঁজেছি,
আরাকান রাজ্যের ঘেঁষে ওঠা কালাম আজাদের কাব্যিক ভালবাসার চরণ।

খুঁজেছি!নির্বাচিত নজরুলের পথহারা কবিতার সন্ধ্যার আহ্বান।
খুঁজেছি!আমি খুঁজেছি,
তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছরের সংগ্রাম শক্তি।
খুঁজেছি!আমিই খুঁজেছি,
বঙ্গবন্ধুর অসমাপ্ত আন্তজীবনীর ইতিহাস থেকে কারারুদ্ধ জীবনের সফলতা।

খুঁজেছি!
শরৎচন্দ্রের লেখিত দেবদাসের একাত্ব পক্ষ থেকে জীবনের ভালবাসা।
জ্যোৎন্সা শিশির নিঃস্তব্ধ রাতের নিসঙ্গতা খুঁজেছি।
ক্লান্তি চোখের অলস নিদ্রার দীর্ঘতম রাতে অন্ধকারের বিপুল খোঁপায় আমেজ খুঁজেছি।

খুঁজেছি!
তোমাদের এই ভালবাসার জগৎজুড়ে
আমার অন্তরঙ্গতার ঠাঁই।
তবে তোমরা আমাকে তা দাও নি।
অবহেলার নিজস্ব এক হৃদয় ভাঙা গানে আমি নির্বাসিত হবো কোন এক নীল আকাশ পানে।
তোমাদের ভালবাসার দ্বায়ে আমাকে দিও তোমরা নিদারুণ শাস্তি।
আমার ভালবাসার বিসর্জনে রেখে গেছি অজস্র স্মৃতি।

ক্ষণিক আলোর আলোকে,
তোমাদের আঁখির পলকে,
তোমরা মনে রেখো আমাকে।

পাঠকের মতামত

​‘কারণিক ভুল’ নাকি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কৌশল?

​সরকারি কিংবা বেসরকারি যেকোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানে নথিপত্রের “ইচ্ছাকৃত ভুল” বা “ইনটেনশনাল মিস্টেক” সাধারণ কোনো অসাবধানতা ...

“​মুদ্রাস্ফীতির জাঁতাকল ও নবম পে স্কেল: সাধারণ মানুষের নাভিশ্বাস এবং অর্থনৈতিক চরম বাস্তবতা”

​সরকারি কর্মচারীদের বেতন-ভাতা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ...

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...